মাহমুদুর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাহমুদুর রহমান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩ অক্টোবর, ২০১১

তিস্তা আমাদের অধিকার করিডোর ওদের আবদার


মাহমুদুর রহমান


ভারতীয় প্রধানমন্ত্রীর উচ্চ নিনাদে ঢাকঢোল পেটানো সাম্প্রতিক ঢাকা সফরের আগেরদিন ‘দেশপ্রেমিক হলে দেশের স্বার্থ দেখুন’ শিরোনামে যে মন্তব্য প্রতিবেদনটি লিখেছিলাম, সেখানে মূলত ট্রানজিটের মোড়কে করিডোর, পানি আগ্রাসন, বাণিজ্য ঘাটতি এবং সীমান্ত হত্যা, এই চারটি প্রসঙ্গ স্থান পেয়েছিল। সেই লেখায় তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পর্কে যে আগাম মন্তব্যটি করেছিলাম, সেটি উদ্ধৃত করেই ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অমীমাংসিত ইস্যু বিষয়ক তিন কিস্তির মন্তব্য প্রতিবেদন শুরু করছি।