গোলাম মাওলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গোলাম মাওলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির হিসাবে শুভংকরের ফাঁকি


আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে সরকার দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার কথা বললেও বাস্তবে রয়েছে শুভংকরের ফাঁকি। এক বছর ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমেছে। অপরিশোধিত জ্বালানি তেল ব্যারেলপ্রতি ১৫০ ডলার থেকে কমতে কমতে বর্তমানে ৮৬ ডলারে এসে ঠেকেছে। তিন মাসের ব্যবধানে বিশ্ববাজারে ব্যারেলপ্রতি অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য কমেছে প্রায় ২০ ডলার। ৩ বছরের ব্যবধানে কমেছে প্রায় ৭০ শতাংশ। আর এর সঙ্গে তাল মিলিয়ে পরিশোধিত জ্বালানি তেলের মূল্যও কমতে শুরু করেছে। তিন মাস আগে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য ছিল ১৩০ থেকে ১৩৫ ডলার। সূত্র আরও জানায়, বিএনপি ও চারদলীয় জোট সরকারের শেষ সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ছিল ব্যারেলপ্রতি ৭৫ ডলার। ওই সময় দেশে ডিজেল এবং কেরোসিন বিক্রি হতো প্রতি লিটার ৩৩ টাকা করে। ওই সময়ের তুলনায় বর্তমানে আন্তর্জাতিক বাজারে মাত্র ১০ শতাংশ বেড়েছে। সেই হিসেবে আন্তর্জাতিক বাজার থেকে এক মাস আগের আনা (বর্তমানে) জ্বালানি তেলের দাম (ডিজেল এবং কেরোসিন) ৩৭ থেকে ৩৮ টাকার বেশি হওয়ার কথা নয়। যেহেতু সরকার ৫১ টাকায় বিক্রি করছে, সেহেতু সরকার প্রতি লিটার ডিজেল এবং কেরোসিনে ১৩ থেকে ১৪ টাকা লাভ করছে। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, সরকার যে দামে জ্বালানি তেল কিনছে, তার চেয়ে বেশি দামে বিক্রি করছে।